সর্বশেষ:
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬- এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
মোহাম্মদ আহসান হাবিব, ঢাকা:
- আপডেট সময় : ০৪:২০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
আজ (রবিবার), ০৩ মে ২০২৬ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত জেলা প্রশাসকগণ অংশগ্রহণ করেন। সম্মেলনে প্রশাসনিক কার্যক্রমের উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং মাঠপর্যায়ের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/02/দুলাভাই-চলে-যাবে-নাকি-স/
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন। এই সম্মেলনকে প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধি এবং নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।























