ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী বিশ্বকাপ ও ৪৫ ডিগ্রি গরমে মেক্সিকোতে দেড় মাস আগেই শেষ স্কুল বছর ভূমি উন্নয়ন কর আপত্তি নিষ্পত্তিতে ৭ দিনের নির্দেশনা গাজীপুরে মাদক ও নগদ টাকাসহ তিন যুবক গ্রেফতার ছাতকে এক রাতেই ১৫শ মোরগ, ক্ষতি সাড়ে ৩ লাখ টাকার বেশি  আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, আলমডাঙ্গা:
  • আপডেট সময় : ০৪:১৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সেবা কার্যক্রম, চিকিৎসা সরঞ্জামের অবস্থা এবং জনবল সংকটসহ বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রোগীদের ভোগান্তি কমিয়ে দ্রুত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডাঃ হাদী জিয়া উদ্দিন আহমেদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানি ইসরাইল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী নূর মোহাম্মদ হুসাইন টিপু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ কাইয়ূম উদ্দীন হিরক, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমির মোঃ শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি মোঃ মামুন রেজা, কুমারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাশেদ আহমেদ মামুন, হারদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাজাহান আলী, হারদী ইউনিয়ন আমির মোঃ ফরিদ উদ্দিন, সেক্রেটারি মোঃ আসাদুজ্জামান ওসমানী, থানা শাখা ছাত্রশিবিরের সভাপতি মোঃ শামীম এবং মিডিয়া সম্পাদক মোঃ হাসানুজ্জামান সোহেলসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে সহজে ও উন্নত চিকিৎসাসেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”পরিদর্শন শেষে তিনি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্বাস্থ্যখাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল

আপডেট সময় : ০৪:১৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬