মেরির মূর্তি অবমাননা
- আপডেট সময় : ০১:২৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
দক্ষিণ লেবানন-এর খ্রিস্টান অধ্যুষিত ডেবেল এলাকায় মেরির একটি মূর্তি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera-এর প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, এক ইসরাইলি সেনা মেরির মূর্তির মুখে সিগারেট চেপে ধরেছেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/06/বিজেপির-বৈঠক-শুক্রবার/
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা শুরু হলে দ্রুত প্রতিক্রিয়া জানায় ইসরাইলি সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত সেনাকে শনাক্ত করা গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এলাকাটি এর আগেও ধর্মীয় অবমাননার অভিযোগে আলোচনায় এসেছিল। গত মাসে একই এলাকায় যিশু খ্রিস্টের একটি মূর্তি ভাঙচুরের অভিযোগ ওঠে কয়েকজন ইসরাইলি সেনার বিরুদ্ধে। ওই ঘটনায় অভিযুক্তদের এক মাসের কারাদণ্ড এবং চাকরিচ্যুত করা হয়েছিল।
ঘটনার পর বেনিয়ামিন নেতানিয়াহু দুঃখ প্রকাশ করে বলেন, তিনি এ ঘটনায় ‘স্তম্ভিত ও মর্মাহত’। এছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার খ্রিস্টান সম্প্রদায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/06/স্বামী-বদলের-আবেদন-ঘিরে-আ/
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে সম্পত্তি ধ্বংস, লুটপাট ও ধর্মীয় স্থাপনা অবমাননার একাধিক অভিযোগ উঠেছে। এসব ঘটনার কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।























