ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী বিশ্বকাপ ও ৪৫ ডিগ্রি গরমে মেক্সিকোতে দেড় মাস আগেই শেষ স্কুল বছর ভূমি উন্নয়ন কর আপত্তি নিষ্পত্তিতে ৭ দিনের নির্দেশনা গাজীপুরে মাদক ও নগদ টাকাসহ তিন যুবক গ্রেফতার ছাতকে এক রাতেই ১৫শ মোরগ, ক্ষতি সাড়ে ৩ লাখ টাকার বেশি  আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০২:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশু ও কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) লিগ্যাল ভয়েস ফাউন্ডেশন-এর পক্ষে ব্যারিস্টার সানাউল্লাহ নূরী এ নোটিশ পাঠান। নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অনুরোধ জানানো হয়েছে। এতে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-কে নোটিশ পাঠানো হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/06/ভিভিআইপি-প্রটোকল-ভেঙে-অ্/

নোটিশে বলা হয়েছে, Facebook, Instagram, WhatsApp, TikTok, Snapchat এবং YouTube-এর ব্যবহার উদ্বেগজনকভাবে নেতিবাচক দিকে যাচ্ছে। শিশু-কিশোররা এসব প্ল্যাটফর্মের মারাত্মক অপব্যবহার করছে।নোটিশে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক সহিংসতা ও আসক্তি বাড়ছে। এতে শিশু-কিশোররা শৈশব হারাচ্ছে, খেলাধুলায় অনীহা তৈরি হচ্ছে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে।

এছাড়া বিভিন্ন ধরনের ভুল তথ্য, প্রোপাগান্ডা এবং পর্নোগ্রাফির সহজলভ্যতা শিশু-কিশোরদের মেধা ও মননে নেতিবাচক প্রভাব ফেলছে। এতে তারা পড়াশোনায় অনাগ্রহী হয়ে পড়ছে এবং স্কুল-কলেজে যাওয়ার প্রতিও অনীহা তৈরি হচ্ছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/07/প্রধানমন্ত্রী-তারেক-রহম-3/

নোটিশে বলা হয়, ডিজিটাল আসক্তির কারণে অনেক শিশু পর্নোগ্রাফি ও অনলাইন গেমে জড়িয়ে পড়ছে, যা অনেক ক্ষেত্রে অভিভাবকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অধিকাংশ অভিভাবকের ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অপব্যবহার রোধে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

আপডেট সময় : ০২:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬