পুনঃতফসিল নীতিতে কমেছে খেলাপি ঋণ
- আপডেট সময় : ০৩:২২:১১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ব্যবস্থাপনায় নতুন অগ্রগতির আভাস মিলছে। বাংলাদেশ ব্যাংকের শিথিল পুনঃতফসিল ও পুনর্গঠন নীতিমালার ফলে অনেক ঋণ নিয়মিতকরণের আওতায় এসেছে। এতে ব্যাংকগুলোর প্রভিশন সংরক্ষণের চাপ কমেছে এবং আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/06/3833/
বিশেষ করে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ২০২৫ সালে ১ হাজার ৩১৩ কোটি টাকা নিট মুনাফা করেছে, যা আগের বছরের তুলনায় ৩৩ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ তিন মাসে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/07/দেশের-বাজারে-আবারও-বাড়ল/
বিশেষজ্ঞরা বলছেন, পুনঃতফসিল নীতি স্বল্পমেয়াদে ব্যাংক খাতে স্বস্তি এনে দেয় এবং আর্থিক খাতকে পুনর্গঠনের সুযোগ তৈরি করে।ব্যাংকারদের মতে, গ্রাহকদের জন্য ঋণ পরিশোধে নমনীয়তা বাড়ায় দীর্ঘমেয়াদে ব্যাংক-গ্রাহক সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে।

























