ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রায় এক দশক পর চীন সফরে ট্রাম্প কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা তৃণমূলকে সক্রিয় করতে মাঠে ফিরছে বিএনপি, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ

আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের অর্থনৈতিক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, ব্যাংকিং, বিনিয়োগ ও আর্থিক প্রতিষ্ঠান পরিচালনায় কোনো ধরনের রাজনৈতিক নিয়োগ বা হস্তক্ষেপ থাকবে না। এসব প্রতিষ্ঠান পরিচালিত হবে শতভাগ পেশাদার কাঠামোর মাধ্যমে। মঙ্গলবার ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি’ বা বিএসআইসি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/10/পুনঃতফসিল-নীতিতে-কমেছে-খ/

অর্থমন্ত্রী জানান, বিএসআইসি শুধু একটি বিনিয়োগ প্রতিষ্ঠান নয়, বরং দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে গতিশীল করার একটি বড় প্ল্যাটফর্ম। তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন সংকট ও জামানত সমস্যার সমাধানে কাজ করবে প্রতিষ্ঠানটি। তিনি বলেন, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে থাকবে স্বচ্ছতা, দক্ষতা ও পেশাদারিত্ব। সরকারের লক্ষ্য হলো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগিয়ে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা।

অর্থমন্ত্রী আরও জানান, সরকার বর্তমানে পুঁজিবাজার সংস্কার ও ‘সিরিয়াস ডিরেগুলেশন’-এর পথে এগোচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে আর্থিক খাতকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/বাজারে-কারসাজি-রোধে-কৃত্/

তিনি বলেন, ব্যাংক ও বেসরকারি খাতের আন্ডার-ক্যাপিটালাইজেশন দূর করতে কাজ চলছে। একই সঙ্গে আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতে নীতিগত সহায়তা দেওয়া হবে। অর্থমন্ত্রীর আশা, ব্যাংকগুলোর যৌথ অংশগ্রহণে গঠিত এই ভেঞ্চার ক্যাপিটাল উদ্যোগ দেশের অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে।

নিউজটি শেয়ার করুন

আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৩:৪৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬