ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রায় এক দশক পর চীন সফরে ট্রাম্প কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা তৃণমূলকে সক্রিয় করতে মাঠে ফিরছে বিএনপি, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ

দিনাজপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫জন আহত হওয়ার অভিযোগ

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের মহাদেবপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ৫ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে দুইজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/জীবননগরে-পানের-বরজ-থেকে-৮-2/

অভিযোগ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উক্ত এলাকার কয়েকজনের বিরুদ্ধে আদালতে দায়ের করা একটি সিআর মামলার নোটিশ পাওয়ার পর, শুক্রবার (৯ মে) দুপুরে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে বাদীপক্ষের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

হামলার সময় বাড়ির নারী সদস্যদের মারপিট, শ্লীলতাহানি এবং হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে। আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে গুরুতর আহত আশিফা আক্তার ও জেসমিন আক্তারকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/রায়গঞ্জে-নিমগাছীতে-সড়ক/

এ ঘটনায় মহাদেবপুর এলাকার মৃত আলফাজ উদ্দিনের ছেলে শাহীন আলম বাদী হয়ে কোতয়ালী থানায়‌ উক্ত এলাকার মোঃ আতাউর রহমানের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৫৩), মোঃ রবিউল ইসলাম(৪৭), মোঃ আবুল কালাম (৫৪)সহ আরো অনেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/মা-দিবসে-মায়ের-প্রতি-বিন/

অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দীর্ঘ শত্রুতার জের ধরে চলমান বিরোধকে কেন্দ্র করে ইতিপূর্বেও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক অভিযোগসহ থানায় সাধারণ ডায়েরি করা হয় যাহার জিডি নাম্বার ২২১৮,তারিখ ২৯/৭/২৫।

নিউজটি শেয়ার করুন

দিনাজপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫জন আহত হওয়ার অভিযোগ

আপডেট সময় : ১১:২৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬