ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রায় এক দশক পর চীন সফরে ট্রাম্প কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা তৃণমূলকে সক্রিয় করতে মাঠে ফিরছে বিএনপি, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ

চুয়াডাঙ্গায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর জমকালো সমাপ্তি

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, আলমডাঙ্গাঃ
  • আপডেট সময় : ১১:৪৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই—এই প্রত্যয়কে সামনে রেখে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’।

রবিবার (১০ মে) বিকেল ৫টায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় মেডেল ও ট্রফি। এবারের আসরে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ফুটবল ইভেন্ট। বালক ও বালিকা—দুই বিভাগেই শিরোপা জিতে দ্বিমুকুট অর্জন করেছে আলমডাঙ্গা উপজেলা। বালক বিভাগের রুদ্ধশ্বাস ফাইনালে আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সদর উপজেলার মধ্যকার ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৩ গোলে সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে আলমডাঙ্গা। অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে দামুড়হুদা উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে আলমডাঙ্গার মেয়েরা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/হজযাত্রীদের-সম্মানে-মক্ক/

প্রতিযোগিতায় ব্যক্তিগত কৃতিত্বেও উজ্জ্বল ছিলেন একাধিক তরুণ ক্রীড়াবিদ। আলমডাঙ্গার শেখপাড়া গ্রামের ওয়াহিবা ব্যাডমিন্টন বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়ে সবার নজর কাড়েন। তার বাবা আসাদুজ্জামান মেয়ের এই সাফল্যে গর্ব প্রকাশ করেন। অ্যাথলেটিক্সে অসাধারণ পারফরম্যান্স দেখান রাকিবুল ইসলাম রানা। তিনি ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি উশু খেলাতেও শ্রেষ্ঠত্ব অর্জন করেন। তায়কোয়ান্দো ইভেন্টে নিজের দক্ষতার স্বাক্ষর রাখেন সাইফুল ইসলাম রিয়ক। ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনের পাশাপাশি সাঁতার, কাবাডি, দাবা, উশু, তায়কোয়ান্দো এবং জুডোর মতো বৈচিত্র্যময় খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পুরো স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুন নাহার ও নয়ন কুমার রাজবংশী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয/

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজা, আলমডাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে এবং আলমডাঙ্গা সরকারি কলেজের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক সাঈদ এম হিরন। আলমডাঙ্গা ফুটবল দলের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন টিম ম্যানেজার ইকবাল মিয়া ও কোচ শরিফুল ইসলাম। কারিগরি সহায়তায় ছিলেন সহকারী কোচ বিপিএড মাস্টার ইউনুস আলী, সোহাগ আলী, সাজ্জাদ হোসেন এবং উদীয়মান কোচ সাব্বির আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, “ক্রীড়াকে শুধু বিনোদন নয়, বরং সম্ভাবনাময় পেশা হিসেবেও দেখতে হবে। খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও আত্মবিশ্বাস গড়ে তোলে। পরিবার ও সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে ক্রীড়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/দিনাজপুরে-জমি-সংক্রান্ত/

বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ চুয়াডাঙ্গার তরুণ সমাজের মাঝে ক্রীড়াচর্চা বিস্তারে একটি অনন্য মাইলফলক হয়ে থাকবে। অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, খেলোয়াড়, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর জমকালো সমাপ্তি

আপডেট সময় : ১১:৪৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬