ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রায় এক দশক পর চীন সফরে ট্রাম্প কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা তৃণমূলকে সক্রিয় করতে মাঠে ফিরছে বিএনপি, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ

খোকসায় উদ্বেগজনক হারে বেড়েছে চুরি-ছিনতাই, আতঙ্কে সাধারণ মানুষ

গালিব, খোকসা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৫৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার খোকসা উপজেলায় দিন দিন বেড়েই চলেছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। সাম্প্রতিক কয়েকদিনে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ, আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিশেষ করে কৃষক, ভ্যানচালক ও গ্রামাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা এখন সবচেয়ে বেশি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিনের ব্যবধানে খোকসা উপজেলার শোমসপুর ও জানিপুর ইউনিয়নের একাধিক গ্রাম থেকে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র গৃহস্থের গোয়ালঘর থেকে গরু নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/কলাপাড়ায়-মেডিকেল-রিপ্র/

অন্যদিকে ধুসুন্ড ও মামুদানিপুর এলাকায় পেঁয়াজ ভর্তি ভ্যান থামিয়ে পেয়াজ ও ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কৃষকরা জানান, কষ্ট করে উৎপাদিত পেঁয়াজ বাজারে নেওয়ার পথে দুর্বৃত্তরা জোরপূর্বক ভ্যান থামিয়ে পেঁয়াজ ছিনিয়ে নেয়। এমন ঘটনায় কৃষকদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, রাত বাড়লেই বিভিন্ন এলাকায় অপরিচিত লোকজনের চলাচল বেড়ে যায়। অনেক জায়গায় পর্যাপ্ত টহল না থাকায় চোর ও ছিনতাইকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। সাধারণ মানুষ মনে করছেন, দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/আলমডাঙ্গার-খামারে-দানবাক/

এদিকে একের পর এক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় খোকসাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সন্ধ্যার পর অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছেন। কৃষক ও ব্যবসায়ীরা তাদের মালামাল নিয়ে চলাচলে অনিরাপদ বোধ করছেন। খোকসাবাসী প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা রাতের টহল বৃদ্ধি, গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় নজরদারি জোরদার এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে

নিউজটি শেয়ার করুন

খোকসায় উদ্বেগজনক হারে বেড়েছে চুরি-ছিনতাই, আতঙ্কে সাধারণ মানুষ

আপডেট সময় : ১১:৫৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬