ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
প্রায় এক দশক পর চীন সফরে ট্রাম্প কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, ঢাকায় প্রতি বর্গফুট ৬২–৬৭ টাকা তৃণমূলকে সক্রিয় করতে মাঠে ফিরছে বিএনপি, লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি শুরু এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ

গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ২

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মতিহার থানার বাজে কাজলা এলাকার মুহিন (১৮) এবং একই থানার ধরমপুর (দক্ষিণপাড়া) এলাকার এজাজুল হকের ছেলে আলী হাসান মোঃ মুজাহিদ (২২)। তারা উভয়েই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/12/পলাশ-উপজেলা-স্বাস্থ্য-কম-2/

গত ৯ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে হৃদয়সহ ৩-৪ জন ব্যক্তি ভুক্তভোগী তুষারের বাড়িতে গিয়ে তার খোঁজ করলে তুষারের বাবা জানান, তিনি বাড়িতে নেই। তিনি তুষারকে খোঁজার কারণ জানতে চাইলে অভিযুক্তরা জানায়, তাকে পেলেই কারণ জানা যাবে এবং এ বিষয়ে কোনো ধরনের সুপারিশ না করার জন্য হুমকি প্রদান করে।

পরদিন ১০ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে তুষার অভিযুক্ত হৃদয়ের বাড়িতে গিয়ে তাকে খোঁজার কারণ জানতে চাইলে সেখানে উপস্থিত কয়েকজন তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়িভাবে মারধর এবং নির্যাতন করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তুষারকে উদ্ধার করে। তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

আ্রও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/12/কুলাউড়া-থেকে-মাদকদ্র/

এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মোঃ নাজির আলী বাদী হয়ে মতিহার থানায় ১। শামীম (৫৫), ২। হৃদয় (২২), ৩। আশিক (২২), ৪। মুহিন (১৮) এবং ৫। আলী হাসান মোঃ মুজাহিদ (২২)-এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করে লিখিত এজাহার দায়ের করেন। এজাহার আমলে নিয়ে মতিহার থানা পুলিশ মামলা রুজু করে অভিযান পরিচালনা করে মামলার ৪ ও ৫ নম্বর আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিদেরকে আগামীকাল বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে।

নিউজটি শেয়ার করুন

গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৩:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬