পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তিন মহিলা চোর আটক
- আপডেট সময় : ০২:৫২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আজ মঙ্গলবার (১২ মে) সকালে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ রোগীদের সিরিয়ালের মধ্যে মোবাইল ফোন চুরির অভিযোগে তিন নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
আটককৃত নারীরা হলেন— শিরিন, স্বামী আলাউদ্দিন; স্বপ্না বেগম, স্বামী শরীফ মিয়া; এবং নাসিমা বেগম, স্বামী ছবির। তাদের সবার বাড়ি বাড়িব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলায়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/12/ভাংবাড়ীয়ায়-বীর-মুক্তি/
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চিকিৎসা নিতে আসা রোগীরা সিরিয়ালে দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজনের মোবাইল ফোন হারিয়ে যায়। এ সময় উপস্থিত লোকজন সন্দেহভাজন তিন নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাদের কাছে চুরির বিষয়ে অসংলগ্ন বক্তব্য পাওয়া গেলে স্থানীয়রা পুলিশে খবর দেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/12/কুলাউড়া-থেকে-মাদকদ্র/
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক তিন নারীকে হেফাজতে নেয়। এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















