ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
এনসিপি নেতা সারজিস আলমকে নিয়ে সাবেক নেত্রীর কঠোর মন্তব্য সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ আলমডাঙ্গায় মাইক্রোবাসে ডাকাতির অভিযোগ, চালককে ঘিরে রহস্য ও আপসের গুঞ্জন মাঠের দুরন্ত অপু থেকে রহস্যময় মৃত্যু আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১

সবাই মিলে দেব কর, স্বনির্ভর হবে গাজীপুর’: গাসিকে মাসব্যাপী কর মেলা শুরু

দীল আফরোজা, গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘সবাই মিলে দেব কর, স্বনির্ভর হবে গাজীপুর’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) উদ্যোগে মহানগরের আটটি জোনে একযোগে শুরু হয়েছে মাসব্যাপী ‘কর মেলা-২০২৬’। নাগরিকদের কর প্রদানে উদ্বুদ্ধ করা, বকেয়া আদায় এবং কর্পোরেশনের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ মেলার আয়োজন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে মহানগরীর নগর ভবন চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাসিক প্রশাসক মো. শওকত হোসেন সরকার। এবারের মেলায় আবাসিক হোল্ডিং মালিকদের জন্য ঘোষণা করা হয়েছে বিশেষ ছাড়। কোনো করদাতা যদি বকেয়াসহ চলতি বছরের কর একসঙ্গে পরিশোধ করেন, তবে তিনি ৪০ শতাংশ পর্যন্ত কর মওকুফ সুবিধা পাবেন। মেলার প্রথম দিনেই এই আকর্ষণীয় সুবিধার কারণে করদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/রায়গঞ্জে-স্কুলের-সেফটি/

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, “জনগণের রাজস্বই নগর উন্নয়নের মূল চালিকাশক্তি। একটি আধুনিক ও পরিকল্পিত নগর গড়তে নিয়মিত কর প্রদানের বিকল্প নেই। আপনাদের দেওয়া করের অর্থ দিয়েই রাস্তা, ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও আলোকায়নসহ সব ধরনের নাগরিক সেবা নিশ্চিত করা হয়। কর প্রদান শুধু দায়িত্ব নয়, এটি নগর উন্নয়নে নাগরিকের সরাসরি অংশগ্রহণ।”

এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান, কর নির্ধারণ কর্মকর্তা মোঃ আতাউর রসূল ভূঁইয়া, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশাই রিছীল ও লাইসেন্স কর্মকর্তা মোঃ আব্দুর রশিদসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/কলকাতার-তপসিয়ার-বহুতলে/

গাজীপুর সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে, কর মেলা চলাকালে নগরবাসীকে দ্রুত ও নির্বিঘ্ন সেবা দিতে বিশেষ বুথ, তথ্য সহায়তা কেন্দ্র ও অতিরিক্ত জনবল নিয়োজিত রাখা হয়েছে। আগামী এক মাসব্যাপী চলবে এ কর মেলা। মেলায় আসা সাধারণ নাগরিকরা জানান, বকেয়া করের ওপর ৪০ শতাংশ মওকুফ পাওয়ায় তারা স্বস্তি বোধ করছেন। সহজ ও ঝামেলামুক্ত পরিবেশে কর জমা দিতে পেরে তারা কর্তৃপক্ষের এই উদ্যোগের প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সবাই মিলে দেব কর, স্বনির্ভর হবে গাজীপুর’: গাসিকে মাসব্যাপী কর মেলা শুরু

আপডেট সময় : ০১:৩৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬