ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বৈঠক হাজারো মানুষের ঢলে চট্টগ্রামে মোশাররফ হোসেনের জানাজা, ‘জয় বাংলা’ স্লোগানে বিদায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার যুক্ত ৬ লাখের বেশি টেকনোলজিস্ট ছাড়াই পরীক্ষানিরীক্ষা, সাবেক কর্মীর সিল-স্বাক্ষর জাল করে রিপোর্ট! কালীগঞ্জে হতদরিদ্রদের মাঝে ফজলুল হক মিলন (এমপির) ভিজিএফ চাল বিতরণ আলমডাঙ্গা ইউএনও মিজ্ পান্না আক্তারকে আলমডাঙ্গা প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা দিনাজপুরে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি কুড়িগ্রাম থেকে গ্রেফতার আইডিইবি দিনাজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন শিলচরের রামনগর আইএসবিটির সামনে ভয়াবহ দুর্ঘটনা, ১জন নিহত 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার যুক্ত ৬ লাখের বেশি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে ভোটারের সংখ্যা আরও বেড়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, নতুন করে যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন ভোটার। এ নিয়ে বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। এর আগে এই সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/সংসদের-সফলতা-নির্ভর-করবে/

বৃহস্পতিবার নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে। নতুন তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। ইসি জানিয়েছে, এবার ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক ৫ শতাংশ।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/স্পিডবোট-চলাচলে-নতুন-ভাড/

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা নতুন ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, যাচাই-বাছাই শেষে তাদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/সাবেক-মন্ত্রী-ইঞ্জিনিয়া/

নতুন ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে আগামী জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে আরেক ধাপ এগোল নির্বাচন কমিশন। এদিকে বিশ্লেষকরা বলছেন, সঠিক ও হালনাগাদ ভোটার তালিকা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার যুক্ত ৬ লাখের বেশি

আপডেট সময় : ০৩:০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬