ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সংসদের সফলতা নির্ভর করবে কার্যকারিতার ওপর: মঈন খান শ্বাশুরির পরকীয়া ফাস করায় গৃহবধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে, স্বামী-শ্বাশুরি বাড়ি ছেড়ে উধাও রাজশাহীতে জম্বি মাদক আতঙ্ক বোদা উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী তালিকায় শিশির আসাদ দর্শনায় যুবদলের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানায় মামলা চুয়াডাঙ্গা জেলা জিয়া মঞ্চের অর্থ সম্পাদক হলেন ইকরামুল হক সোহাগ আলমডাঙ্গায় মাইক্রোবাসে ডাকাতির অভিযোগ, চালককে ঘিরে রহস্য ও আপসের গুঞ্জন মাঠের দুরন্ত অপু থেকে রহস্যময় মৃত্যু আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১ ফের ছত্তিশগড়ে তরমুজ আতংক, খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু কিশোরের

স্পিডবোট চলাচলে নতুন ভাড়া কার্যকর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের স্পিডবোট যাত্রী পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন ভাড়ার হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে Ministry of Shipping। মঙ্গলবার প্রকাশিত গেজেটে জানানো হয়, নতুন এই ভাড়া গত ১১ মে থেকে কার্যকর ধরা হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা-২০১৯ অনুযায়ী শান্ত ও অশান্ত—দুই ধরনের নৌরুটের জন্য আলাদা ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/12/চিরবিদায়-নিলেন-স্বাধীনত/

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শান্ত নৌরুটে প্রথম ১০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটার ভাড়া ১৫ টাকা। পরবর্তী ১০ কিলোমিটারে প্রতি কিলোমিটার ১০ টাকা ৮০ পয়সা এবং এর বেশি দূরত্বে ৮ টাকা ৬৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে অশান্ত বা ঝুঁকিপূর্ণ নৌরুটে ভাড়া কিছুটা বেশি রাখা হয়েছে। সেখানে প্রথম ১০ কিলোমিটারে প্রতি কিলোমিটার ১৭ টাকা এবং পরবর্তী ১০ কিলোমিটারে ১৫ টাকা হারে ভাড়া দিতে হবে।

প্রজ্ঞাপনে গুরুত্বপূর্ণ কয়েকটি রুটের নির্দিষ্ট ভাড়াও জানানো হয়েছে। এর মধ্যে শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ভাড়া ১৩০ টাকা, আরিচা ঘাট-কাজীরহাট রুটে ২৩৫ টাকা এবং বরিশাল-ভেদুরিয়া রুটে ৩২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া গলাচিপা-রাঙ্গাবালী রুটে ৩৮০ টাকা এবং রাঙামাটির ফিশারি ঘাট-মারিশ্যা রুটে ৮৬০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/13/সাবেক-মন্ত্রী-ইঞ্জিনিয়া/

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারের আশা, নতুন এই ভাড়া কাঠামোর ফলে যাত্রীদের ভোগান্তি কমবে এবং দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ভাড়া আদায়ের সমস্যা দূর হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্পিডবোট চলাচলে নতুন ভাড়া কার্যকর

আপডেট সময় : ১১:৫৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬