/ অপরাধ, অর্থনীতি, আইন ও বিচার, আন্তর্জাতিক, একক্লুসিভ, খেলাধুলা, চাকরির খবর, জাতীয়, জীবনযাপন, তথ্য ও প্রযুক্তি, দুর্ঘটনা, ধর্ম, বিনোদন, রাজনীতি, লিড, শিক্ষা ও ক্যাম্পাস, সম্পাদকীয়, সারাদেশ, স্বাস্থ্য
দিনাজপুরে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি, দিনাজপুর:
প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে দিনাজপুরের বীরগঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে উক্ত প্রজেক্টের হল রুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে দিনাজপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (ফার্মাকোলজি) ও চর্ম, যৌন, এলার্জি ও ডায়াবেটিস চিকিৎসক ডাঃ মিথুন চন্দ্র ভৌমিক উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা প্রদান করেন।
এই সময় উপস্থিত ছিলেন- গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক নিকোলাশ কিস্কু, বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেরাজুল ইসলাম, প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, হেল্থ অফিসার শাহিদুজ্জামান প্রমুখ।
এসময় এলাকার প্রায় ৭০ জন রোগী ও ৩০০ জন গরিব ও হতদরিদ্রকে স্বাস্থ্য ব্যবস্থাপত্র, ওষুধ, রোগ নির্ণয়সহ পুষ্টিকর খাবার সামগ্রী স্বল্প মূল্যে প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ

