রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
টক বড়ই চাষে কোটিপতি নিউ ইয়র্ক যাচ্ছেন আজ । বাংলাদেশের ‘গণতান্ত্রিক নবযাত্রা’ জাতিসংঘে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তেল-গ্যাস অনুসন্ধানে ইতালির কোম্পানিকে আমন্ত্রণ স্পিকারের ‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকে মসজিদে বৈঠক : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে দায়িত্ব পালন অনেক বড় সম্মানের বিষয় : চীনা রাষ্ট্রদূত পঞ্চগড়ে সীমান্তের ৩৩ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের সনদ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন হস্তান্তর গাজীপুরে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা। প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল দুষ্কৃতকারীরা কালিয়াকৈরে মাদ্রাসার নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের দাবিতে মানববন্ধন
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
চুয়াডাঙ্গা বাস টার্মিনালে অভিযান, ইয়াবাসহ আ.লীগ নেতা গ্রেপ্তার
/ ২৪ বার
প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:চুয়াডাঙ্গা বাস টার্মিনালে অভিযান চালিয়ে ইয়াবাসহ আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা বাস টার্মিনালে পূর্বাশা পরিবহনে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাস টার্মিনালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পূর্বাশা পরিবহনে তল্লাশি চালিয়ে দেলোয়ার হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
তবে উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণসহ অভিযানের বিস্তারিত তথ্য পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ