রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
টক বড়ই চাষে কোটিপতি নিউ ইয়র্ক যাচ্ছেন আজ । বাংলাদেশের ‘গণতান্ত্রিক নবযাত্রা’ জাতিসংঘে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তেল-গ্যাস অনুসন্ধানে ইতালির কোম্পানিকে আমন্ত্রণ স্পিকারের ‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকে মসজিদে বৈঠক : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে দায়িত্ব পালন অনেক বড় সম্মানের বিষয় : চীনা রাষ্ট্রদূত পঞ্চগড়ে সীমান্তের ৩৩ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের সনদ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন হস্তান্তর গাজীপুরে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা। প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল দুষ্কৃতকারীরা কালিয়াকৈরে মাদ্রাসার নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের দাবিতে মানববন্ধন
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে জেলা যুবদলের মশক নিধন অভিযান সম্পন্ন।
/ ২১ বার
প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১০ অপরাহ্ন

নরসিংদীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে অঙ্গীকার পরিবেশ রাখবো পরিষ্কার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী স্টেশন এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে জেলা যুবদল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী স্টেশন এলাকা ও প্ল্যাটফর্মে এ অভিযান পরিচালনা করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে পুরো স্টেশন এলাকায় মশক নিধনের ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। স্টেশনের প্ল্যাটফর্মেও মশক নিধনের ওষুধ ছিটিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূঁইয়া, শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ তিনি তার বক্তব্যে বলেন, ডেঙ্গু মহামারি রূপে দেখা দিয়েছে। গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের দোসররা শুধু দুর্নীতি করেছে, কোনো উন্নয়ন করেনি। আজকে নরসিংদী শহর অপরিচ্ছন্ন ভাগাড়ে রূপান্তরিত করেছে। আমরা এখন উন্নয়ন করতে চাই। তাই এই সরকারকে সময় দিতে হবে। এ সরকারের কোনো আলাদিনের চেরাগ নেই, তাই উন্নয়ন করতে সময় দিতে হবে।
তিনি আরও বলেন, আমরা নরসিংদী শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করেছি এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন করেছি। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান বলেন, পুরো নরসিংদী পৌরসভা অপরিচ্ছন্ন। তাই আমরা আজ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা করেছি।

এ সময় জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। তারা মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ