রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
টক বড়ই চাষে কোটিপতি নিউ ইয়র্ক যাচ্ছেন আজ । বাংলাদেশের ‘গণতান্ত্রিক নবযাত্রা’ জাতিসংঘে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তেল-গ্যাস অনুসন্ধানে ইতালির কোম্পানিকে আমন্ত্রণ স্পিকারের ‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকে মসজিদে বৈঠক : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে দায়িত্ব পালন অনেক বড় সম্মানের বিষয় : চীনা রাষ্ট্রদূত পঞ্চগড়ে সীমান্তের ৩৩ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের সনদ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন হস্তান্তর গাজীপুরে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা। প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল দুষ্কৃতকারীরা কালিয়াকৈরে মাদ্রাসার নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের দাবিতে মানববন্ধন
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দর্শনায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধনে স্প্রে
/ ২ বার
প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৫ অপরাহ্ন

কাজী আলী আকবর, (চুয়াডাঙ্গা) দর্শনা প্রতিনিধি:
ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার ঠেকাতে চুয়াডাঙ্গার দর্শনায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে দর্শনা পৌর যুবদল। জনসচেতনতা সৃষ্টি ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে রোববার দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

অভিযানের অংশ হিসেবে দর্শনা পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, ঐতিহ্যবাহী কেরু অ্যান্ড কোম্পানি চত্বর ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। যুবদলের নেতাকর্মীরা কেরু অ্যান্ড কোম্পানির বিভিন্ন বিভাগ, সড়ক ও ড্রেন থেকে ময়লা-আবর্জনা অপসারণ করেন।

পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে ঝোপঝাড়, ড্রেন ও বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে ফগার মেশিন ও স্প্রেয়ারের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া যুবদল নেতারা বলেন, কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় জনগণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।

তারা আরও বলেন, কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর মাধ্যমে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

এ সময় দর্শনা পৌর ও স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বাসিন্দারা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। ব্যতিক্রমী এ জনকল্যাণমূলক কর্মসূচিকে স্বাগত জানান স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ