শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে কোডিন সিরাপ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা সাইবার বুলিংয়ের প্রতিবাদে নীলফামারীতে ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ ত্রিভুজের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফাহিম আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৩১ অক্টোবর ২০২৬ নির্বাচনের তফসিল ঘোষণা ৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
জীবননগর বাজারে ভোক্তা অধিকার অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
/ ৭৮ বার
প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০০ অপরাহ্ন
বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার জীবননগর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, গ্যাস ও খাদ্যপণ্যের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে তিন প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে মো. আব্দুল মালেকের মেসার্স মালেক গ্যাস হাউজকে ২০ হাজার টাকা, মিথ্যা বিজ্ঞাপন, লাইসেন্সবিহীনভাবে চিকিৎসাসেবা প্রদান ও ব্যবসা পরিচালনার দায়ে মো. তারিক জাফরের মেসার্স খন্দকার ফার্মেসীকে ২৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে কেক তৈরি ও বিক্রির দায়ে মো. নেচার উদ্দিনের দি কেক হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রশাসনিক ব্যবস্থায় এসব জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ পণ্য, ওষুধ, বীজ ও শিশু খাদ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।

Share this news as a Photo Card

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ
21 September 2026

জীবননগর বাজারে ভোক্তা অধিকার অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

dailyamaderpatrika.com |
amaderpatrikaofficial
@AmaderPatrika