শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে কোডিন সিরাপ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা সাইবার বুলিংয়ের প্রতিবাদে নীলফামারীতে ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ ত্রিভুজের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফাহিম আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৩১ অক্টোবর ২০২৬ নির্বাচনের তফসিল ঘোষণা ৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দিনাজপুরে ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত 
/ ৮২ বার
প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর:
দিনাজপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নানাবিধ সমস্যা সমাধান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
​সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় দিনাজপুর সদর  হাসপাতালের ডা. আব্দুল জব্বার মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
​সভায় হাসপাতালের চলমান বিভিন্ন সংকট ও প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—
​চিকিৎসক ও জনবল সংকট এবং শূন্য পদের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হওয়া।
​১০০ শয্যার অবকাঠামোর মধ্যে ২৫০ শয্যার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সীমাবদ্ধতা।
​চিকিৎসক স্বল্পতার কারণে কার্ডিওলজি, ইএনটি, আই, অর্থোপেডিক্স ও নিউরোমেডিসিন ওয়ার্ড চালু করা সম্ভব না হওয়া।
​হাসপাতালের জায়গা দখল এবং এর সামনে অবৈধ দোকানপাট গড়ে ওঠা।
​ড্রেনেজ ব্যবস্থার সমস্যা ও পানি নিষ্কাশনে জটিলতা।
​বহিরাগত রোগী ও তাদের স্বজনদের জন্য পৃথক টয়লেট ব্যবস্থার অভাব।
​নবনির্মিত আইসোলেশন ভবনে র‌্যাম্প সিঁড়ি বা লিফট না থাকায় স্বাস্থ্যসেবায় বিঘ্ন ঘটা।
​অ্যাম্বুলেন্স সংকট এবং পুরাতন জরুরি ও বহির্বিভাগ দ্রুত অপসারণ করে নতুন অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয়তা।
​সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি হাসপাতালে দ্রুত ডায়াথার্মি ও আলট্রাসনোগ্রাম মেশিন বরাদ্দের আশ্বাস দেন। তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের প্রতি আরও বেশি যত্নশীল হওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি বলেন, “একজন রোগীর জীবন-মৃত্যু আপনাদের সেবার ওপর বহুলাংশে নির্ভর করে। কাজেই রোগীদের সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সেবা দিতে হবে।”
​সভায় হাসপাতালের সেবার মানোন্নয়নে উপস্থিত কমিটির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন এবং দ্রুত সমস্যাগুলো সমাধানের ওপর জোর দেন।এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম,সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম রসুল রাখি, আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ মোঃ নূর আলম,ড্যাব এর সভাপতি ডাঃ জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আব্দুল হালিম, দিনাজপুর জেলা বিএনপির সদস্য ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তফা কামাল মিলন, জেলা বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ মামুনুর রশিদ কচি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল,পৌর বিএনপির ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ ইসমাইল খান  জন্সসহ আরো অনেকে।

Share this news as a Photo Card

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ
21 September 2026

দিনাজপুরে ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত 

dailyamaderpatrika.com |
amaderpatrikaofficial
@AmaderPatrika