শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে কোডিন সিরাপ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা সাইবার বুলিংয়ের প্রতিবাদে নীলফামারীতে ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ ত্রিভুজের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফাহিম আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৩১ অক্টোবর ২০২৬ নির্বাচনের তফসিল ঘোষণা ৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
সীমান্ত থেকে উদ্ধার বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিল বিএসএফ
/ ৪২ বার
প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

মোঃ জহির উল্লাহ ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশ থেকে উদ্ধার হওয়া, বাংলাদেশি কিশোর শাকিলের লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আখাউড়া ত্রিপুরা সীমান্তের সানমুড়া এলাকার ২০২২, ৯এস সীমান্ত পিলার দিয়ে লাশটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

নিহত শাকিল আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাহপুর পূর্বপাড়ার মালু মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, গত বুধবার রাত সাড়ে ১২টার পর থেকে শাকিল নিখোঁজ ছিলেন। তার বাবা মালু মিয়া জানান, শাকিল মানসিক ভারসাম্যহীন ছিলেন।

বিজিবির ফকিরমুড়া ক্যাম্প কমান্ডার নিরাময় চাকমা জানান, সীমান্তের সানমুড়া এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে, বিএসএফের সদস্যদের নজরে আসে। শনিবার সন্ধ্যার পর বিএসএফের মাধ্যমে খবর পেয়ে বিজিবির সদস্যরা, ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সম্পর্কে খোঁজ নেন।

পরে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে যোগাযোগের পর, ভারতীয় অংশে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। ত্রিপুরার লঙ্কামুড়া বিএসএফ ক্যাম্পের সদস্য ও আগরতলা, পশ্চিম থানার পুলিশ রাত ২টার দিকে লাশ উদ্ধার করে। পরে আগরতলা পশ্চিম থানা পুলিশ লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে।

রোববার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শাকিলের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ‘শাকিলের লাশ ফেরত দিয়েছে বিএসএফ।’

তবে শাকিলের লাশ কীভাবে সীমান্তের ওই স্থানে পৌঁছেছে এবং তার মৃত্যুর কারণ কী,—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

Share this news as a Photo Card

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ
21 September 2026

সীমান্ত থেকে উদ্ধার বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিল বিএসএফ

dailyamaderpatrika.com |
amaderpatrikaofficial
@AmaderPatrika