শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
নিজেদের ভবিষ্যৎ গড়তে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে: এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম
/ ৪১ বার
প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর

দিনাজপুরে RAISE (Reintegration of Returning Migrants) প্রকল্পের আওতায় ‘Livestock Rearing and Management’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “আপনারা নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য নিজেদের দক্ষ করে গড়ে তুলবেন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখবেন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিম, প্রবাসী কল্যাণ সেন্টার, দিনাজপুরের সহকারী পরিচালক খন্দকার ইকবাল হোসেন এবং জেলা ভেটেরিনারি অফিসার আশিকা আকবর তৃষা।

অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে বিদেশফেরত অভিবাসীদের পুনঃএকীভূতকরণের পাশাপাশি গবাদিপশু পালন ও ব্যবস্থাপনা বিষয়ে তাদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া।

জেলা প্রশাসন, জেলা প্রাণিসম্পদ দপ্তর ও প্রবাসী কল্যাণ সেন্টার, দিনাজপুরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ