শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
আলমডাঙ্গায় সোনালী ব্যাংকের বহুল প্রত্যাশিত এটিএম বুথের উদ্বোধন
/ ৩৪ বার
প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪১ অপরাহ্ন
বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:আধুনিক ব্যাংকিং সেবার আরও এক ধাপ এগিয়ে গেল সোনালী ব্যাংক পিএলসি’র আলমডাঙ্গা শাখা। জনগণের দীর্ঘদিনের বহুল প্রত্যাশিত এটিএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে  দশটায় সোনালী ব্যাংক পিএলসি, আলমডাঙ্গা শাখা প্রাঙ্গণে নতুন এ এটিএম বুথের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি’র চুয়াডাঙ্গা অঞ্চলের অঞ্চল প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জাকির হোসেন এবং সোনালী ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল অফিস, চুয়াডাঙ্গার কর্মকর্তারা। এছাড়া উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, আলমডাঙ্গা শাখার শাখা প্রধান ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মো. আনিচুর রহমানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
আধুনিক বিশ্বায়নের যুগে তথ্যপ্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ উদ্ভাবন হিসেবে এটিএম সেবা মানুষের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমকে সহজ, দ্রুত ও সময়সাশ্রয়ী করেছে। আলমডাঙ্গায় এ এটিএম বুথ চালুর ফলে গ্রাহকরা ব্যাংকিং সময়ের বাইরেও প্রয়োজন অনুযায়ী নগদ টাকা উত্তোলনসহ বিভিন্ন সুবিধা গ্রহণের সুযোগ পাবেন।
স্থানীয় গ্রাহকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নতুন এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর ও আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের মাধ্যমে সোনালী ব্যাংক পিএলসি, আলমডাঙ্গা শাখার প্রতি গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় হবে।
নতুন এটিএম বুথ উদ্বোধনের মধ্য দিয়ে সোনালী ব্যাংক পিএলসি’র আলমডাঙ্গা শাখা আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ব্যাংকিং সেবায় আরও এক ধাপ এগিয়ে গেল।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ