শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিরুদ্ধে রাঁধুনিকে পেটানোর অভিযোগ, উত্তপ্ত শাহজাদপুর: পুলিশ হেফাজতে ১
/ ১১৪ বার
প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন
ইসমাইল হোসেন পিয়াল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে পাওনা পারিশ্রমিক চাওয়াকে কেন্দ্র করে শাহ মখদুম ছাত্রাবাসের এক বয়োবৃদ্ধ রাঁধুনিকে মারধরের অভিযোগ উঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবিবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এই ঘটনার জেরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষার্থীকে হেফাজতে নেয়।
​মঙ্গলবার সকালে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুরে ‘শাহ মখদুম ছাত্রাবাসে’ এ ঘটনা ঘটে। অভিযুক্ত ফেরদৌস রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ওই ছাত্রাবাসের আবাসিক ছাত্র।
​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চাশোর্ধ্ব ফেরদৌসী বেগম দীর্ঘদিন ধরে ওই ছাত্রাবাসে রান্নার কাজ করে জীবিকা নির্বাহ করছেন। অভিযুক্ত শিক্ষার্থী ফেরদৌসের কাছে তাঁর বিগত আগস্ট মাসের পারিশ্রমিক পাওনা ছিল। চলতি মাসের প্রথম সপ্তাহে পরিশোধের কথা থাকলেও তা দেওয়া হয়নি। মঙ্গলবার সকালে রাঁধুনি ফেরদৌসী বেগম পাওনা টাকা চাইলে ছাত্রাবাসে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শিক্ষার্থী ফেরদৌস ক্ষিপ্ত হয়ে ওই বৃদ্ধাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
​স্বজন ও স্থানীয়দের দাবি, মারধরের সময় ফেরদৌসী বেগমকে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং একপর্যায়ে তাঁর পরনের শাড়ি ধরে টানাটানির চেষ্টা চালানো হয়। এতে তিনি শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত ও আহত হন।
​ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর স্বজনরা শাহ মখদুম ছাত্রাবাসের সামনে জড়ো হন। একপর্যায়ে শত শত বিক্ষুব্ধ জনতা বিসিক মোড় এলাকায় সড়ক অবরোধ করে অভিযুক্ত শিক্ষার্থীর দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এতে পুরো এলাকায় মারাত্মক উত্তেজনার সৃষ্টি হয় এবং যান চলাচল ব্যাহত হয়।
​খবর পেয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশৃঙ্খলা এড়াতে এবং সুরক্ষার স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থী ফেরদৌসকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
​শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রাঁধুনির মধ্যকার অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযুক্ত শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ