শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
/ ৫১ বার
প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক : পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে চট্টগ্রামের সীতাকু- থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন মোহাম্মদপুরের বহিষ্কৃত যুবদল নেতা রিপন ওরফে রিপন মাস্টার এবং বাদল ওরফে কাইল্লা বাদল।
রোববার রাতে সীতাকু-ের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, “মোহাম্মদপুর থানা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”
তবে গত এপ্রিলে রাজধানীর নিউ মার্কেটে টিটনকে গুলি করে হত্যার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, “তারা মূলত রাজধানীর বসিলার একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে না পেয়ে সেখানে গুলি করার ঘটনায় করা মামলার আসামি। ওই মামলায় তাদের খোঁজা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় আমাদের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।”
মোহাম্মদপুর থানা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ওই এলাকায় বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে গ্যাং হোতা এ্যালেক্স ইমন হত্যা মামলাসহ হত্যা, চাঁদাবাজি ও দখল-বাণিজ্যের অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ