শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
কলাপাড়ায় মানিব্যাগ চুরির অপবাদে শিশু ও মাকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে।
/ ৬৮ বার
প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মানিব্যাগ চুরির অপবাদ দিয়ে জিসান (১২) নামের এক শিশু ও তার মা নাজমা বেগমকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও এ প্রতিবেদকের হাতে এসেছে।
শুক্রবার রাতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারধরের পর ভয়ে ওই শিশু ও তার মা কয়েকদিন ঘর থেকে বের হতে পারেননি বলে অভিযোগ করেছেন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
আহত শিশু জিসান ওই গ্রামের মৃত বাচ্চু হাওলাদারের ছেলে।
শিশুটির মা নাজমা বেগমের অভিযোগ, প্রায় দেড় বছর আগে তার স্বামী বাচ্চু হাওলাদার মারা যান। মৃত্যুর আগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নুর ছোট ভাই আবদুল হাইয়ের কাছে চার বিঘা জমি বন্ধক রাখার বিনিময়ে এক লাখ টাকা দেওয়া হয়েছিল। তবে ওই লেনদেনের কোনো লিখিত প্রমাণ ছিল না।
নাজমা বেগম বলেন, স্বামীর মৃত্যুর পর তিনি কয়েকবার ওই লেনদেনের লিখিত কাগজ চান। এতে চুন্নু ও তার ভাই আবদুল হাই ক্ষিপ্ত ছিলেন বলে তার অভিযোগ। বৃষ্টির কারণে সড়ক কর্দমাক্ত থাকায় তাদের বাড়ির পাশ দিয়ে চলাচল করে নিজ বাড়িতে যাতায়াত করতেন তারা।
তার অভিযোগ, গত শুক্রবার চুন্নু ও তার ভাই তাকে এবং তার ছেলে জিসানকে ঘরে ডেকে নিয়ে মানিব্যাগ চুরির অপবাদ দেন। পরে বাঁশের লাঠি দিয়ে তাদের মারধর করা হয়। জমি বন্ধক রাখার টাকা দেওয়ার লিখিত প্রমাণ চাওয়ায় ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু বলেন, “ওই ছেলে আমার আত্মীয়। সে চোর এবং জাতীয়ভাবে চোর হিসেবে তৈরি হচ্ছে।”
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “ঘটনা সম্পর্কে আমি অবগত নই। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ