শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
মাদারগঞ্জে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, ইলেকট্রিশিয়ান গুরুতর আহত
/ ৫১ বার
প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন
মোঃ আনিছুর রহমান শাহীন
মাদারগন্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজল (২৬) নামে এক ইলেকট্রিশিয়ান গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়ন পরিষদের পাশে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজ করার একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজলের কোমর ও হাতের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুরে রেফার্ড করেন। পরে জামালপুরে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়। সর্বশেষ সেখানে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বর্তমানে আহত কাজলের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ঘটনাটি কীভাবে ঘটেছে এবং বিদ্যুৎ সংযোগ চালু থাকা অবস্থায় তিনি কীভাবে কাজ করছিলেন, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এবিষয়ে খোঁজ নিলে পল্লী বিদ্যুতের কয়ড়া সাব জোনাল অফিস ও সাব ষ্টেশনের কাউকেই  খুঁজে পাওয়া যায়নি |
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ