শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
কুলাউড়ায় জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমানকে সংবর্ধনা।
/ ৪৭ বার
প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন

সামসু‎ উদ্দিন বাবু :কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কুলাউড়ায় সাপ্তাহিক ‘সীমান্তের ডাক’-এর আয়োজনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে দেশের খ্যাতিমান জিন বিজ্ঞানী ও ধান গবেষক ড. আবেদ চৌধুরী এবং বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।

সাপ্তাহিক ‘সীমান্তের ডাক’-এর পরিচালক মাহফুজ আহমেদের সভাপতিত্বে এবং পত্রিকার সম্পাদক সঞ্জয় দেবনাথ ও সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি জিন বিজ্ঞানী ও ধান গবেষক ড. আবেদ চৌধুরী বলেন, সফলতার জন্য মেধার পাশাপাশি কাজের প্রতি অঙ্গীকার ও ত্যাগের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমি যখন মৌলভীবাজার স্কুলে পড়েছি, তখন আমি দুনিয়ার একেবারে খুব ব্রিলিয়ান্ট ছিলাম না। কিন্তু আমি কাজে লেগে আছি। বিজ্ঞানের গবেষণায় আমি লেগে আছি। আমার একটা কমপ্লিট কমিটমেন্ট আছে। আমি সবকিছু ত্যাগ করে এটা করছি। আসলে সাকসেসের মূল ব্যাপারটা হচ্ছে ত্যাগ।’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাওরাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের সুযোগ প্রসঙ্গে ড. আবেদ চৌধুরী বলেন, ‘সাস্টে সিলেটিদের জায়গা নেই। আমাদের কোনো ইকুয়িটি নেই। যেমন হাওর এলাকার মানুষের প্রচণ্ড ট্যালেন্টেড ছেলেমেয়ে রয়েছে। তাদের জন্য তো শাহজালাল বিশ্ববিদ্যালয়ে জায়গা থাকা দরকার। এই কারণেই তো আমরা আন্দোলনটা করেছি।’

দেশের বৈষম্য ও মানুষের বিদেশমুখী হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমরা হয়তো একশ, দুইশ, এক হাজার, দুই হাজার মানুষ মিলিওনিয়ার, বিলিওনিয়ার। কিন্তু অসংখ্য দরিদ্র মানুষ আছে। তাদের দেশের প্রতি যে আস্থাহীনতা, বিশ্বাসহীনতা; তা তাদের প্ররোচিত করছে বিদেশ চলে যেতে। যেকোনো মূল্যে তারা বিদেশ যেতে চায়। সিলেটিরাও যাচ্ছে।’

অনুষ্ঠানের অন্যতম সংবর্ধিত অতিথি বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান তাঁর বক্তব্যে দেশ, প্রবাসী বাংলাদেশি এবং কুলাউড়ার মানুষের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি স্থানীয় সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে সাপ্তাহিক ‘সীমান্তের ডাক’-এর ভূমিকার প্রশংসা করেন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, অতিরিক্ত পুলিশ সুপার (অবসরপ্রাপ্ত) এহসান উদ্দিন চৌধুরী, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম এবং সীমান্তের ডাকের স্টাফ রিপোর্টার নাজমুল বারী সোহেল।

এছাড়া উপস্থিত ছিলেন, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল-আমীন চৌধুরী, প্রথম আলো জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, কুলাউড়া টাউন ক্লাবের সাধারণ সম্পাদক নাসির জামান জাকি, সমাজসেবী জাহের আলম চৌধুরী, এম হাজির আলী, নুরুল ইসলাম খান বাবলা, সীমান্তের ডাকের বার্তা সম্পাদক তারেক হাসান, দেশের কণ্ঠে’র প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, ভোরের পাতার প্রতিনিধি রুবেল বখস পাবেল, নাগরিক টিভির মাহফুজুর রহমান মাহি, বাংলার জাগরণ প্রতিনিধি আজিজুল ইসলাম, দৈনিক আমাদের পত্রিকার সামসু উদ্দিন বাবু প্রমুখ।

অনুষ্ঠানের শেষে ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানের হাতে সাপ্তাহিক ‘সীমান্তের ডাক’-এর পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ