শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
আলমডাঙ্গা সরকারি কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ
/ ৫৪ বার
প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে উচ্চমাধ্যমিক ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের ডেপুটি সেক্রেটারি ও ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান ড. মো. মহবুব আলম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে পরিবেশন করা হয় মনোজ্ঞ ‘ওয়েলকাম সং’।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য দেন স্বপ্নীল, আলমডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাওন পারভেজ, মাহমুদুল হক তন্ময়, পৌর আহ্বায়ক আতিক হাসান রিংকু ও উপজেলা আহ্বায়ক জাহিদ হাসান শুভ। এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধি মো. রবিউল ইসলাম ও মো. সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
শিক্ষকদের মধ্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষণীয় ও প্রেরণামূলক বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মো. মহিতুর রহমান এবং সিনিয়র সহকারী অধ্যাপক মোহা. আব্দুল মোনায়েম।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মফিজুর রহমান বলেন, “শিক্ষাই জীবনের মূল ভিত্তি। আমাদের এই কলেজ তরুণদের স্বপ্ন পূরণের ঠিকানা। উচ্চমাধ্যমিকের সময়টি জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময়। এ সময়ে সঠিক দিকনির্দেশনা ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীরা যেন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সেই শুভকামনা জানাই।”
তিনি নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি পরিণত হয় আনন্দঘন মিলনমেলায়।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ