শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান।
/ ৮৬ বার
প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৬ অপরাহ্ন

জুয়েল রানা স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচির অংশ হিসেবে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের আওতায় কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) শহরের ১ নম্বর ওয়ার্ডের কমলাপুর এলাকায় ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) মোঃ মিজানুর রহমান। এ সময় তিনি সংশ্লিষ্টদের ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মশক নিধন কার্যক্রম জোরদারের বিষয়ে নির্দেশনা দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা, সহকারী প্রকৌশলী (পূর্ত) এস.এম. রুহুল আমিন, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জামিউল ইসলাম, কনজারভেন্সী ইন্সপেক্টর মোঃ সাজ্জাদ আহম্মেদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অভিযানের অংশ হিসেবে কমলাপুর ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম পরিচালনা করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে পৌরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ