শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
নাগাল্যান্ডে ভেজাল মদ পানে ১৯ জনের মৃত্যু
/ ৩৭ বার
প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ শনিবার (২৬ সেপ্টেম্বর ) ভারতের নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় সন্দেহজনক ভেজাল মদ পান করে গত ২ দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে মোককচুং জেলায় ৮ জন এবং তুয়েনসাং জেলায় ১১ জন রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ মদের উৎস ও সরবরাহ চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে প্রশাসন। নাগাল্যান্ড পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ ভেসুপ্রা কেজো জানান, ঘটনার তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যায়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। সন্দেহজনক ভেজাল মদের উৎস, সরবরাহ চক্র এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করাই তদন্তকারী দলের অন্যতম লক্ষ্য। মাংকলেম্বা থানায় ভারতীয় ন্যায় সংহিতা এবং নাগাল্যান্ড লিকার টোটাল প্রহিবিশন অ্যাক্টেং অধীনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং সন্দেহজনক ভেজাল মদ ও বাজেয়াপ্ত করা হয়েছে।  পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মদটির উৎপাদন, পরিবহন, বিতরণ ও বিক্রির সঙ্গে কারা জড়িত, তা জানাতে তদন্ত চলছে। সন্দেহজনক মদের সম্ভাব্য
উৎস সম্পর্কে রাজ্যের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে সন্দেহজনক মদ পান না করার পরামর্শ দিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ