চুয়াডাঙ্গার দামুড়হুদায় দিনব্যাপী জেলা প্রশাসক লুৎফুন নাহারের সরকারি কর্মসূচি

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে অংশ নিয়েছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তিনি উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি একাধিক সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মসূচির বিভিন্ন পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে মাদক, বাল্যবিবাহ, সাইবার অপরাধ, কিশোর গ্যাং অপরাধ, দুর্নীতি ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভায় অংশ নেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
এছাড়া সুবিধাবঞ্চিত ও নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন এবং ক্রীড়া উন্নয়নে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে কবি নজরুল চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নারী কল্যাণ সাপোর্ট সেলের উদ্বোধন করেন তিনি।
দিনব্যাপী কর্মসূচির আরেকটি উল্লেখযোগ্য অংশ ছিল বৃক্ষরোপণ কর্মসূচি। এ সময় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক লুৎফুন নাহরের দামুড়হুদা সফরের এসব কর্মসূচিতে সরকারি সেবা কার্যক্রমের মানোন্নয়ন, সামাজিক অপরাধ প্রতিরোধ, নারী ও শিশু সুরক্ষা, শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, ক্রীড়া ও পরিবেশ উন্নয়নসহ জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি এসব কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ

