শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে কোডিন সিরাপ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা সাইবার বুলিংয়ের প্রতিবাদে নীলফামারীতে ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ ত্রিভুজের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফাহিম আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৩১ অক্টোবর ২০২৬ নির্বাচনের তফসিল ঘোষণা ৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
সুনাম রেখে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ছাড়লেন এনডিসি আলাউদ্দিন আল আজাদ নতুন গন্তব্য ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র
/ ৬৮ বার
প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন
বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) হিসেবে দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। পেশাদারিত্ব, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে অল্প সময়েই তিনি জেলা প্রশাসনের সহকর্মী ও সংশ্লিষ্টদের মধ্যে সুনাম অর্জন করেন।
২০২৫ সালের ২৪ এপ্রিল চুয়াডাঙ্গা জেলা প্রশাসনে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রশাসনিক কার্যক্রম, সরকারি বিভিন্ন আয়োজন এবং গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করেন। জেলা পর্যায়ের বিভিন্ন বড় আয়োজন সফল করতে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।
দায়িত্ব পালনকালে সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার পাশাপাশি প্রশাসনিক কাজে সময়ানুবর্তিতা ও পেশাদারিত্বের পরিচয় দেন আলাউদ্দিন আল আজাদ। তাঁর কর্মদক্ষতা ও সহযোগিতাপূর্ণ মনোভাব জেলা প্রশাসনের সহকর্মীদের কাছেও ইতিবাচকভাবে গ্রহণযোগ্যতা পায়।
বিদায় উপলক্ষে নিজের অনুভূতি প্রকাশ করে আলাউদ্দিন আল আজাদ বলেন, চুয়াডাঙ্গায় দায়িত্ব পালন তাঁর কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে দায়িত্ব পালনকালে ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও স্টাফদের কাছ থেকে প্রতিনিয়ত শেখার সুযোগ পেয়েছেন। তাঁদের সহযোগিতা ও আন্তরিকতার কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
দায়িত্বের ধারাবাহিকতায় তিনি তাঁর দায়িত্ব ফাহাদ চৌধুরী সাবাহর কাছে হস্তান্তর করেছেন।
চুয়াডাঙ্গা থেকে বিদায়ের পর তাঁর নতুন কর্মস্থল ঢাকার ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। সেখানে তিনি সহকারী কমিশনার (ভূমি) প্রশিক্ষণে অংশ নেবেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনে দায়িত্বকালীন তাঁর আন্তরিকতা, দক্ষতা ও সহযোগিতাপূর্ণ আচরণের কথা স্মরণ করে সহকর্মী ও সংশ্লিষ্টরা তাঁর নতুন কর্মস্থলের জন্য শুভেচ্ছা ও সাফল্য কামনা করেছেন। নতুন দায়িত্বেও তিনি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন—এমন প্রত্যাশা তাঁদের।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ