
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় চেতনানাশক খাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশার এক চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকা- ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে কাহালু উপজেলার বেলঘরিয়া এলাকা থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা ওই অটোরিকশা চালককে চেতনানাশক খাইয়ে হত্যা করে। তবে আশপাশে লোকজন থাকায় দুর্বৃত্তরা অটোরিকশাটি নিয়ে পালাতে পারেনি। একপর্যায়ে আসামিরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে পাশের একটি ডোবায় কচুরিপানার নিচে অজ্ঞাত ওই অটোরিকশাচালকের মরদেহ দেখতে পান। খবর পেয়ে কাহালু থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার প্রাথমিক তদন্তে এই হত্যাকা-ে জড়িত দুই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া গেছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

