শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত সলঙ্গায় আসামীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি মিষ্টির পদত্যাগের পর স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আইনি ব্যবস্থা ও পুনর্নির্মাণের দাবি শফিকুর রহমানের কর্ণাটকের ম্যাঙ্গালোর তৈল শোধনাগারে ভয়াবহ আগুন, মৃত ১ সিরাতুন নবী (সা.) উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অতিরিক্ত টাকা দাবি ও ইন্টার্নি সনদ না পাওয়ার অভিযোগ মাগুরার আয়ুর্বেদিক কলেজে
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়নে আসছে আইপিডিসি
/ ৩৮ বার
প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে যাচ্ছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এ লক্ষ্যে ‘ইসলামিক ফাইন্যান্স উইং’-এর মাধ্যমে কার্যক্রম পরিচালনার জন্য কোম্পানিটিকে নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৭ সেপ্টেম্বর) কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শর্ত ও বিধিবিধান পূরণ সাপেক্ষে এ অনুমোদন দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগে প্রয়োজনীয় সাংগঠনিক ও পরিচালন কাঠামো তৈরি করবে কোম্পানিটি।

এ জন্য আইপিডিসি তাদের মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন সংশোধন করবে। পাশাপাশি একটি স্বতন্ত্র শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন, পৃথক ইসলামিক ফাইন্যান্স বিভাগ প্রতিষ্ঠা এবং ইসলামি অর্থায়নের তহবিল আলাদাভাবে পরিচালনার ব্যবস্থা করা হবে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় নীতিমালা ও অপারেশনাল ম্যানুয়াল বাস্তবায়নের পাশাপাশি পৃথক হিসাব ব্যবস্থাও চালু করবে কোম্পানিটি।

কোম্পানিটি জানিয়েছে, নির্ধারিত সব শর্ত পূরণ করার পর ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে চূড়ান্ত অনুমোদনের আবেদন করা হবে।

চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ‘ইসলামিক ফাইন্যান্স উইং’-এর মাধ্যমে শরিয়াহভিত্তিক অর্থায়ন কার্যক্রম পরিচালনা করবে আইপিডিসি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ