ঋণের দায়ে আত্মহত্যা: একরামুলের পরিবারের পাশে উপজেলা প্রশাসন নগদ অর্থ সহায়তা ও ত্রাণসামগ্রী প্রদান

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
ঋণের দায়ে আত্মহত্যা করা একরামুল হক মোহনের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। পরিবারের অসহায়ত্ব বিবেচনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা ও ত্রাণসামগ্রী প্রদান করা হয়েছে।
একরামুল হক মোহন বাঁশবাড়িয়া গ্রামের কায়সার আলীর ছেলে। তিনি ভাঙ্গবাড়ীয়া ইউনিয়নের বাসিন্দা। সম্প্রতি ঋণের দায়ে হতাশ হয়ে তিনি আত্মহত্যা করেন। তাঁর মৃত্যুর পর পরিবারটি আর্থিক ও মানসিকভাবে চরম সংকটে পড়ে।
এ অবস্থায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। সহায়তা প্রদানের সময় উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে পরিবারটি কিছুটা স্বস্তি পেয়েছে। স্থানীয়রা অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ

