চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের দায়িত্ব গ্রহণ জনবান্ধব ও পেশাদার পুলিশিংয়ের প্রত্যয়

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেহেদী শাহরিয়ার। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ মিনহাজ-উল-ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেহেদী শাহরিয়ার ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। ২০১০ সালে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। চুয়াডাঙ্গায় যোগদানের আগে তিনি পুলিশ সদর দপ্তরের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন।
তিনি সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের স্থলাভিষিক্ত হয়েছেন। বিদায়ী পুলিশ সুপারকে ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
দায়িত্ব গ্রহণকালে নবাগত পুলিশ সুপার চুয়াডাঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার পাশাপাশি পুলিশিং কার্যক্রমকে জনবান্ধব, পেশাদার ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ

