শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে কোডিন সিরাপ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা সাইবার বুলিংয়ের প্রতিবাদে নীলফামারীতে ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ ত্রিভুজের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফাহিম আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৩১ অক্টোবর ২০২৬ নির্বাচনের তফসিল ঘোষণা ৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
চুয়াডাঙ্গা সীমান্তে ইয়াবাসহ ১২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত
/ ৬৮ বার
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৩ অপরাহ্ন
বশিরুর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:চুয়াডাঙ্গার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা, কসমেটিকস, চিকিৎসাসামগ্রী, শাড়ি, ক্রিম, পারদসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১২ লাখ ৪১ হাজার ১০০ টাকা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর আওতাধীন দর্শনা, মুন্সিপুর, আইসিপি ও ফুলবাড়ী বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৯ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২০০ পিস ভারতীয় ক্রিম, ৩ বক্স চিকিৎসাসামগ্রী, ২ পিস ভারতীয় শাড়ি এবং ৩৪৮ পিস ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়।
এ ছাড়া অভিযানে ৯ দশমিক ৯ কেজি পারদ ও একটি মোটরসাইকেলও আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, আটক করা সব মালামালের সর্বমোট সিজার মূল্য ১২ লাখ ৪১ হাজার ১০০ টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপদ রাখতে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান চালানো হবে।
সীমান্তজুড়ে বিজিবির এমন ধারাবাহিক অভিযানে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের তৎপরতা আরও জোরদার হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ