শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে কোডিন সিরাপ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা সাইবার বুলিংয়ের প্রতিবাদে নীলফামারীতে ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ ত্রিভুজের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফাহিম আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৩১ অক্টোবর ২০২৬ নির্বাচনের তফসিল ঘোষণা ৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
১ অক্টোবর ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প
/ ৩৮ বার
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আগামীকাল বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। দিনব্যাপী সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতেঅংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

সরকারি সফরসূচি অনুযায়ী, সকালে ঢাকার বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সেখানে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করার কথা রয়েছে। প্রকল্পটির ব্যয় প্রায় এক হাজার ৫৪২ কোটি টাকা।

এরপর ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পরে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কর্মসূচি রয়েছে।

তারেক রহমানের ফেনী সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি চলছে। বিশেষ করে পরশুরাম ও ফুলগাজীতে অনুষ্ঠানস্থল, সড়ক ও আশপাশের এলাকার প্রস্তুতিমূলক কাজ চলছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ফেনীর সঙ্গে তারেক রহমানের পারিবারিক সম্পর্কও রয়েছে। তাঁর মা খালেদা জিয়ার পৈতৃক বাড়ি জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুরে। ফলে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয় পর্যায়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

স্থানীয়দের পক্ষ থেকে বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ, শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন দাবি দীর্ঘদিনের। এর মধ্যে মুহুরী-কহুয়া প্রকল্পকে বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পটি জুনে একনেকে অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। এর আগে ১৭ সেপ্টেম্বর সফরের কথা থাকলেও তা স্থগিত হয়ে নতুন করে ১ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়। সফরসূচি অনুযায়ী, বিকেলে ফেনী থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Share this news as a Photo Card

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ
30 September 2026

১ অক্টোবর ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প

www.dailyamaderpatrika.com |
amaderpatrikaofficial
@AmaderPatrika