শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দুই দশকের সামরিক উপস্থিতির পর ইরাক ছাড়ল যুক্তরাষ্ট্র
/ ২৭ বার
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

দীর্ঘ দুই দশকের সামরিক উপস্থিতির পর ইরাক থেকে চূড়ান্তভাবে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটিতে থাকা সব সামরিক ঘাঁটি গুটিয়ে সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

মার্কিন সেনা প্রত্যাহারের পর ইরাকে সম্ভাব্য নিরাপত্তা শূন্যতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের কেউ কেউ আশঙ্কা করছেন, এর ফলে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হওয়ার সুযোগ পেতে পারে। একই সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসও পুনর্গঠনের সুযোগ পেতে পারে বলে সতর্ক করেছেন তারা।

ইরাকে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক উপস্থিতির অবসানকে তেহরান ও ইরানের আঞ্চলিক মিত্ররা রাজনৈতিক ও কৌশলগত সাফল্য হিসেবে দেখছে। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযানে তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হওয়ার পর ইরাকে দীর্ঘ সময় সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র।

২০১১ সালের শেষ দিকে প্রথম দফায় মার্কিন সেনা প্রত্যাহার করা হলেও, ২০১৪ সালে আইএসের উত্থানের পর আবারও ইরাকে ফিরে আসে মার্কিন বাহিনী। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত আইএসবিরোধী লড়াইয়ে ইরাকি বাহিনীকে সহায়তা করে তারা।

দুই দশকের এই সামরিক অভিযানে বিপুল প্রাণহানিও হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক যুদ্ধ ও সংশ্লিষ্ট অভিযানে অন্তত ৪ হাজার ৫০০ মার্কিন সেনা নিহত হয়েছেন।

মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সাধারণ ইরাকিদের অনেকের কাছে স্বস্তির হলেও, দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে মার্কিন প্রশিক্ষণ ও সহায়তা পাওয়া ইরাকি নিরাপত্তা বাহিনী নতুন পরিস্থিতিতে কতটা কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

এদিকে ইরানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার সময় ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলা ও প্রাণহানির ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে মার্কিন সেনা প্রত্যাহারের পর ইরাকের নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ