শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত সলঙ্গায় আসামীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি মিষ্টির পদত্যাগের পর স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আইনি ব্যবস্থা ও পুনর্নির্মাণের দাবি শফিকুর রহমানের কর্ণাটকের ম্যাঙ্গালোর তৈল শোধনাগারে ভয়াবহ আগুন, মৃত ১ সিরাতুন নবী (সা.) উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অতিরিক্ত টাকা দাবি ও ইন্টার্নি সনদ না পাওয়ার অভিযোগ মাগুরার আয়ুর্বেদিক কলেজে
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
জম্মু ও কাশ্মীরে সেনার গুলিতে ১ জঙ্গি নিহত
/ ৩৪ বার
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযানে ফের বড় সাফল্য। সেনার গুলিতে মৃত্যু হল শীর্ষ লস্কর জঙ্গি সুলিমান শাহ ওরফে মুসার। মঙ্গলবার মধ্য কাশ্মীরের বুদগাম জেলার পাহাড়ি অঞ্চলে সেনা ও জঙ্গির মধ্যে গুলির লড়াই চলাকালীন এই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উপত্যকায় একাধিক জঙ্গি হামলায় জড়িত ছিল এই জঙ্গি।

জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বুদগাম জেলার ইউসমার্গের কোরাগ অঞ্চলে অভিযান শুরু করেছিল যৌথ বাহিনী। এই দলে ছিল, ভারতীয় সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং শ্রীনগর পুলিশ। জঙ্গল ঘেরা ওই অঞ্চলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। চিরুনি তল্লাশি চলাকালীন পিছু হঠার জায়গা না পেয়ে সেনাকে লক্ষ্য করে গুলি চলাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনা।

২ পক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক জঙ্গির। নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, মৃত ওই জঙ্গির নাম সুলিমান শাহ ওরফে মুসা। নিরাপত্তা বাহিনীর দাবি, মুসার মৃত্যু জম্মু ও কাশ্মীরে লস্কর – ই- তইবার সংগঠনের কাছে এক বড় ধাক্কা। উপত্যকায় এদের সন্ত্রাসী কার্যকলাপ সেটুকু চলছিল সেটাও এবার ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ