শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে কোডিন সিরাপ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা সাইবার বুলিংয়ের প্রতিবাদে নীলফামারীতে ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ ত্রিভুজের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফাহিম আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৩১ অক্টোবর ২০২৬ নির্বাচনের তফসিল ঘোষণা ৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দর্শনায় রওজাতুল মাদিনা কিন্ডারগার্টেন ও হেফজখানায় বার্ষিক পুরস্কার বিতরণ
/ ৪৩ বার
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

কাজী আলী আকবর, দর্শনা, চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গার দর্শনায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে রওজাতুল মাদিনা কিন্ডারগার্টেন ও হেফজখানার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও শিক্ষাক্ষেত্রে অর্জিত সাফল্যকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে বুধবার সকাল ১০টায় ঈশ্বরচন্দ্রপুর ঈদগাঁওপাড়ায় প্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রওজাতুল মাদিনা কিন্ডারগার্টেন ও হেফজখানার পরিচালক ও মুহতামিম মাওলানা এম এম মাহমুদুল হাসান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মজলিস মুফাসসিরীন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাওলানা আবুজার গিফারী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার আমীর মোঃ সাহিকুল আলম অপু। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল খালেক, মাওলানা মেহেদী হাসান জিহাদী ও হাফেজ মাওলানা এস এম বাইজিদ হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, দ্বীনি ও নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরে প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণি ও হেফজখানার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ