শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গর্ভেশ্বরী শ্মশান কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডলসহ নারীসহ গ্রেপ্তার ২ দর্শনায় পাখিভ্যানে মাদক পাচারের চেষ্টা, ৬৮ বোতল এসকাপ সিরাপ উদ্ধার কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে কোডিন সিরাপ উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা সাইবার বুলিংয়ের প্রতিবাদে নীলফামারীতে ছাত্রজনতার মানববন্ধন ও বিক্ষোভ ত্রিভুজের নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফাহিম আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ৩১ অক্টোবর ২০২৬ নির্বাচনের তফসিল ঘোষণা ৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে বায়ো হেলথের দুই রক্ত পরীক্ষার মেশিন
/ ৩৬ বার
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:৪২ অপরাহ্ন

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত পরীক্ষার সুবিধা বাড়াতে বায়ো হেলথের পক্ষ থেকে দুটি আধুনিক মেশিন বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন ও রোগীদের পরীক্ষাসেবা আরও সহজ করতে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপির তত্ত্বাবধানে মেশিন দুটি হাসপাতালে দেওয়া হয়।

বৃহস্পতিবার বায়ো হেলথের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মেশিন দুটি সরবরাহ করা হয়। সরবরাহ করা মেশিন দুটির মধ্যে একটি হেমাটোলজি এবং অপরটি ইএসআর (ESR) পরীক্ষার জন্য ব্যবহার করা হবে। সংশ্লিষ্টরা জানান, মেশিন দুটি ফ্রান্স থেকে আমদানি করা হয়েছে।

বায়ো হেলথের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক প্রযুক্তির এসব মেশিনের মাধ্যমে রক্তের বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা করা সম্ভব হবে। এতে রোগীদের পরীক্ষার রিপোর্ট দ্রুত পাওয়ার পাশাপাশি পরীক্ষার খরচও তুলনামূলকভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন দুটি মেশিন চালু হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত পরীক্ষার সক্ষমতা আরও বাড়বে। পাশাপাশি রোগীদের দ্রুত ও সাশ্রয়ী মূল্যে পরীক্ষাসেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।নির্ভুল রিপোর্ট দেওয়া সম্ভব হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ