শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
৮৩ বছর বয়সে শুটিংয়ে দুর্ঘটনার শিকার অমিতাভ বচ্চন শাহজাদপুর মহাশ্মশানে হোমযজ্ঞের মধ্য দিয়ে দত্তক গ্রহণ কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েনের ফাঁদে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৪ দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত সলঙ্গায় আসামীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি মিষ্টির পদত্যাগের পর স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আইনি ব্যবস্থা ও পুনর্নির্মাণের দাবি শফিকুর রহমানের কর্ণাটকের ম্যাঙ্গালোর তৈল শোধনাগারে ভয়াবহ আগুন, মৃত ১ সিরাতুন নবী (সা.) উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অতিরিক্ত টাকা দাবি ও ইন্টার্নি সনদ না পাওয়ার অভিযোগ মাগুরার আয়ুর্বেদিক কলেজে
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
সলঙ্গায় আসামীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
/ ৪৭ বার
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৫:০৪ অপরাহ্ন

মোঃ এরশাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়ার মোরশেদুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট। আসামীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ​

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকার ট্রাকস্ট্যান্ডে হাটিকুমরুল প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ​মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিকের বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।

ঘটনার ২দিন দিন পার হয়ে গেলেও অপরাধীদের আইনের আওতায় না আনায় তারা প্রশাসনের উপরে ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার না করা হলে সিরাজগঞ্জের সব সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

দৈনিক মানবজমিন’-এর প্রতিনিধি এম কারিকুল ইসলাম সুমনের সঞ্চালনায়, ​হাটিকুমরুল প্রেসক্লাবের সভাপতি জাকির হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সলঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম মিয়া, সহ-সাধারণ সম্পাদক, ​শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম, হাটিকুমরুল প্রেসক্লাবের সহ-সভাপতি ও নিউজ টোয়েন্টি ওয়ানের জেলা প্রতিনিধি আব্দুল খালেক, সলঙ্গা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ​আব্দুর রশিদ খান, দৈনিক এ দিন পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি ​কায়ুম মাহমুদ, হাটিকুমরুল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভুক্তভোগী শাহরিয়ার মোরশেদুল, ​মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন ‘দৈনিক যুগের কথা’র স্টাফ রিপোর্টার শাহিন রেজা, ‘দৈনিক মানবকণ্ঠ’-এর উল্লাপাড়া প্রতিনিধি আল আমিন হোসেন, দেশ টেলিভিশন-এর উল্লাপাড়া প্রতিনিধি মইনুল হোসাইন, দৈনিক নয়া দিগন্ত -এর রায়গঞ্জ প্রতিনিধি হোসেন রানা, দৈনিক জনকণ্ঠ -এর উল্লাপাড়া প্রতিনিধি লিখন আহমেদ, হাটিকুমরুল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ