মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
ঐক্য ও সম্প্রীতির বন্ধনে ধর্ম যার যার, উৎসব সবার: সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি
প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২:৪৩ পূর্বাহ্ন

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর:

দিনাজপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা ও ডিও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন, “ঐক্য ও সম্প্রীতির বন্ধনে ধর্ম যার যার, উৎসব সবার।” সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের দিনাজপুর জেলা আহ্বায়ক উত্তম কুমার রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন শরিফ। সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং দিনাজপুর সদর উপজেলার ১৭৪টি মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে পূজা উদযাপনের জন্য ডিও বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ