মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
ভেড়ামারায় আল্ হেরা মডেল একাডেমিতে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:০২ অপরাহ্ন

জান্নাতুল ফেরদৌস, ভেড়ামারা

কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল্ হেরা মডেল একাডেমির আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

​গত ১৪ই অক্টোবর ২০২৬, রোজ বুধবার সকাল ৯.০০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক উন্নয়নে অভিভাবক, শিক্ষক ও সুধীজনদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ​

আল্ হেরা মডেল একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩০৬ (সংরক্ষিত মহিলা আসন)-এর মাননীয় সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, এম পি। ​

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি মায়েদের সচেতন ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, “সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ ছাড়া একটি সুন্দর জাতি গঠন সম্ভব নয়; আর এ ক্ষেত্রে পরিবার ও বিদ্যালয়ের যৌথ প্রচেষ্টা অত্যন্ত জরুরি।”

আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। আমন্ত্রিত অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ