মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
তিন দিনের সফরে চীন গেলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন

তিন দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার  তিনি ঢাকা ত্যাগ করেন।

এ সফরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন এবং দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। ঢাকা ত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।

সফরকালে শিক্ষামন্ত্রী চীনের তিয়ানজিনে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’-এ অংশ নেবেন। আন্তর্জাতিক এ সম্মেলনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মমুখী শিক্ষাব্যবস্থার অগ্রগতির বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।

এ ছাড়া ‘ওয়ার্ল্ড ভোকেশনাল কলেজ স্কিলস কম্পিটিশন ২০২৬’-এর চূড়ান্ত পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষামন্ত্রীর। এ আয়োজনের মধ্য দিয়ে কারিগরি শিক্ষায় দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের সক্ষমতা তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো চীনের সঙ্গে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণ। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।
বিশেষ করে কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রে দুই দেশের অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে এ সফরে।

বর্তমান বিশ্বে কর্মসংস্থান ও শিল্পোন্নয়নের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার গুরুত্ব ক্রমেই বাড়ছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশের কারিগরি শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে শিক্ষামন্ত্রীর চীন সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক থেকে কী ধরনের সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসছে, তা সফর শেষে আরও স্পষ্ট হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ