সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
দর্শনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ফার্মেসিকে জরিমানা
প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২:৪০ পূর্বাহ্ন

কাজী আলী আকবর, দর্শনা, চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গার দর্শনায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে তিনটি ওষুধের ফার্মেসিকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে দর্শনা বাজারের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থ রক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং ওষুধের দোকানগুলোতে আইন মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হচ্ছে কি না, তা তদারকির অংশ হিসেবে দর্শনা বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়। অভিযানের সময় বিভিন্ন ওষুধের ফার্মেসির কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে দর্শনা পুরাতন বাজারে অবস্থিত মেসার্স দোয়েল মেডিকেল ফার্মেসিকে ৩ হাজার টাকা, রেলবাজারে অবস্থিত সরকার মেডিসিন কর্নার ফার্মেসিকে ১ হাজার টাকা এবং কেরু মিলগেট-সংলগ্ন মেসার্স মিজান ফার্মেসিকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে সর্বমোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন জানান, জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম নিয়মিত তদারকি করা প্রয়োজন। আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে নিয়মশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাজারে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত তদারকি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করার পাশাপাশি ভোক্তাদের অধিকার সুরক্ষায় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ওষুধের মতো জনস্বাস্থ্যসংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ক্রেতাদের স্বার্থ রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযান চলাকালে স্থানীয় পুলিশ সদস্য ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ