মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনামঃ
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের প্রবাসী যুবকের মৃ”ত্যু আলমডাঙ্গায় আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় পাঁচটি রেলপথে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনেরই মৃত্যু  কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ কর্মসূচি আলমডাঙ্গা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০.৫৫ শতাংশ ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত দর্শনায় ভাত খাওয়ার সময় গলায় আটকে প্রাণ গেল বৃদ্ধের শাহরুখের জন্মদিন ঘিরে ভক্তদের উন্মাদনা শনিবার সকালে ঢাকায় পৌঁছাবে পাঁচ প্রবাসীর মরদেহ
নিয়োগ বিজ্ঞপ্তি
দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে *** দৈনিক আমাদের পত্রিকায় : সারাদেশে জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি মালিটমিডিয়া ও প্রিন্ট এর জন্য নিয়োগ চলছে ***
বিহারে গঙ্গায় নৌকাডুবি, মৃত্যু অন্তত ১৩ জনের
প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের বিহারের মাঝগঙ্গায় নৌকাডুবিতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই শিশু ও নাবালক। মঙ্গলবার রাতে বিহারের বৈশালী রাঘোপুর এলাকার ঘটনা। জানা গেছে, নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন এবং তাঁরা সবাই একটি নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ রাত সাড়ে ৮টায় মাঝপথে নৌকাটি ডুবে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধার কাজ চলছে। প্রশাসন পুরো পরিস্থিতির উপর নজর রাখছে। পুলিশ সূত্রে প্রকাশ, নিহতদের মধ্যে অধিকাংশই শিশু ও নাবালক। ত্রাণ ও উদ্ধার কাজ চালানোর জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে।

এখনও পর্যন্ত মৃত ৯ জনের পরিচয় জানিয়েছে পুলিশ। তাঁরা প্রত্যেকেই নাবালক – নাবালিকা। তাদের নাম- পিংকি কুমারী, অংকিতা কুমারী, সুনীতা কুমারী, আরিয়ান কুমার, আলিশা কুমারী, শিকি কুমারী, ভোনু কুমারী, মীরা কুমারী এবং নমন কুমার। সকলেই রামপুর শ্যামচাঁদ গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার পর বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
আমাদের পেজ