
মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর:
দিনাজপুর সদর উপজেলার উথরাইল গোয়ালহাট উচ্চ বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন এবং জেলা বিএনপির সদস্য ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ মোস্তফা কামাল মিলন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৭ নম্বর উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. রুহুল আমিন সরকার, সাবেক চেয়ারম্যান মো. নুরুজ্জামান সরকার এবং বিদ্যালয়ের সভাপতি ও দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান শিহ্মক প্রশান্ত কুমার রায়।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, বিতর্ক প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তির পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ আয়োজন শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করে।

